রাজবাড়ীতে ৩ সন্দেহভাজন ডাকাত আটক

আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:৫১
 
রাজবাড়ীতে একটি বাসে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোটব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 
 
আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা থানার আলীপারা গ্রামের আব্দুল আলী মৃধার ছেলে আল-আমিন (৩৫)ও সুমন (৩২)। অপরজন অজ্ঞাত বলে জানিয়েছে পুলিশ।  
 
খানখানাপুর হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান জানান, গতরাতে খানখানাপুর ছোটব্রিজ এলাকায় মহাসড়কে একটি গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। এ ঘটনার পর স্থানীয়দের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে ও পুলিশের ধাওয়া খেয়ে পাশের একটি পাট ক্ষেতে পালিয়ে যায় ডাকাত সদস্যরা। বাসের যাত্রীদের সন্দেহ অনুযায়ী রাতেই এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
 
তিনি আরো জানান, বুধবার সকালে খানাখানাপুর ছোটব্রিজ এলাকায় দুইজন অপরিচিত লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ পাট ক্ষেতের মধ্যে থেকে ওই দুইজনকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে যায়। 
 
ইত্তেফাক/কেকে