পুন:নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শেহাব উদ্দিন ডিগ্রী কলেজ, ফলদা, ভূঞাপুর, টাঙ্গাইল-এর জন্য সৃষ্টপদে একজন করে ডিগ্রী পর্যায়ে বাংলা, ইংরেজী, সমাজবিজ্ঞান, ইসলামী শিক্ষা বিষয়ে প্রভাষক ও গ্রন্থাগারিক এবং একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। প্রভাষক ও গ্রন্থাগারিকে ৭০০/- টাকা,
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরে ৫০০/- টাকা ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তির পনেরো দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই। -অধ্যক্ষ সিকে-৯০১
নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী জিরাবো উচ্চ বিদ্যালয়, পো: জিরাবো, থানা: আশুলিয়া, উপজেলা: সাভার, জেলা: ঢাকার জন্য বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে একজন সহকারী শিক্ষক ইংরেজী (খণ্ডকালীন) নিয়োগ দেয়া হবে। প্রধান শিক্ষক বরাবর নিজহস্তে দরখাস্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০/০৪/২০১৯ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। (বেতন ভাতাদি আলোচনা সাপেক্ষে)। প্রধান শিক্ষক, ০১৭১৫০৮২২৪৭। সিকে-৯০৫
নিয়োগ বিজ্ঞপ্তি: ট্যুরিজম ও এয়ার টিকেটিং ট্রাভেল এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দশ বত্সর অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ টিকেটিং ম্যানেজার পুরুষ/মহিলা আবশ্যক এবং একজন মার্কেটিং পুরুষ জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হইবে। বায়োডাটাসহ সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। এনএইচবি গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল, ৪০৮/৩, লেইন-৭ (পশ্চিম), ডিওএইচএস, বারিধারা, ঢাকা। মোবাইল নং-০১৮১৯৩১০৮৪০। সিকে-৯০২
