খুলনার কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নিজ অফিস থেকে তাকে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শেখ আব্দুর রশিদ একটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ এপ্রিল উপজেলার মহেশ্বরীপুর গ্রামে তার পারিবারিক জমি নিয়ে বিরোধে মারামারি সংগঠিত হয়। ওই দিন তার চাচাত ভাই শেখ আতিউর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ইত্তেফাক/ইউবি
