সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আলী মোড়লসহ ৪০জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৮জন, কলারোয়া থানা সাতজন, তালা থানা দুইজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান
