যশোর বোর্ডে ১৯৯ জনের ফল পরিবর্তন

আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:০৬
 
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৯৯জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
 
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, খাতা পুনঃনিরীক্ষণে ৪৩ হাজার ৭৭০ পত্রের মধ্যে ১৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে (এফ গ্রেড) পাশ করেছে ৮৩ জন, বিভিন্ন গ্রেড থেকে এ প্লাস পেয়েছে ৭৬ জন, এ গ্রেড পেয়েছে ৩৪ জন, এ মাইনাস পেয়েছে ২২ জন, বি গ্রেড পেয়েছে ১৫ জন, সি গ্রেড পেয়েছে ১৪ জন এবং ডি গ্রেড পেয়েছে ৩৮ জন।
 
ইত্তেফাক/জামান