দল ছেড়ে যেতে হবে বলে মন্তব্য করার পরও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকেই ফুটবলকে বিদায় জানানোর স্বপ্ন দেখেন ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
২০১৮ সালের মধ্যভাগেই বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ৩৩ বছর বয়সী ইনিয়েস্তার। চলতি মৌসুমেও তিনি ক্লাবটির হয়ে মাত্র ১৩টি ম্যাচে প্রথম একাদশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
তারপরও মধ্যমাঠের এই বিশেষজ্ঞ তারকার প্রত্যাশা ১২ বছর আগে যোগ দেয়া এই বার্সা থেকেই ফুটবল থেকে অবসর নেয়া।
ইনিয়েস্তা বলেন, ‘বিষয়টি আমি গত মাসেও বেশ কবার বলেছি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি এমন চিন্তা করতেই পারি। আমি মনে করি আমার বিষয়ে এমন সুযোগ দেয়ার পরিবেশ রয়েছে। আমি যে আরো কয়েক বছর সেরা সার্ভিস দিতে পারব সে বিষয়ে কোন সন্দেহ নেই। আমার যেমন সামর্থ্য রয়েছে, তেমনি রয়েছে অনুপ্রেরণা। তাই এই ক্লাবেই সত্যিকার অর্থে আমি থেকে যেতে চাই। পরিবেশ গত কারণে কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। এটি স্বাভাবিক একটি বিষয়। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই নিতে হবে।’ বাসস।
ইত্তেফাক/রেজা
