ঝিনাইদহের নব্য জেএমবি ২ সদস্য ঢাকায় গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৭, ২১:১৭
ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশ আশরাফুল আলম ও মেহেদী হাসান সবুজ নামে দুই নব্য জেএমবি সদস্যকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। 
 
আশরাফুল মহেশপুর উপজেলার  নাচনা গ্রামের রুস্তম আলির ছেলে এবং মেহেদী হাসান বৈচিতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে। বুধবার বিকালে মহেশপুর থানার পুলিশ ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ জানান,  পুলিশ গোপন সূত্রে জানতে পারে আশরাফুল ও মেহেদী আলম নামে দুই নব্য জেএমবি সদস্য ঢাকাতে পালিয়ে আছে। এ সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা থেকে একদল পুলিশ ঢাকাতে যায়।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে তাদের গ্রেফতার করে। তাদের ঝিনাইদহে আনা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি