গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় হাওয়া আকতার (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হাওয়া সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের হাসেম আলীর মেয়ে ও নলডাঙ্গা নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
