রাজনীতিবিদদের সম্মানে মার্কিন রাষ্ট্রদূতের ইফতার

আপডেট : ৩১ মে ২০১৭, ২১:৪৩
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার তার বাসভবনে রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন।
 
ইফতার অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি