শাহজালালে মৃত সন্তান প্রসব, নবজাতকের মা আটক

আপডেট : ০১ জুন ২০১৭, ১১:৫২
 
জর্ডান থেকে বাংলাদেশে ফেরার সময় বিমানে এক বাংলাদেশি নারী মৃত সন্তান প্রসব করেন। বাংলাদেশ বিমানবন্দরে নেমে মৃত নবজাতকে ময়লার ঝুড়িতে ফেলে দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে বিমানবন্দরের লোকজন।  
 
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 
 
বিমানবন্দর থানা জানায়, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে নবজাতকের লাশ। নবজাতকের মা ঢামেকে ভর্তি আছেন।
 
ইত্তেফাক/কেকে