ফিলিপাইনে লক্ষ্যচ্যুত বিমান হামলায় ১০ সেনা নিহত

আপডেট : ০১ জুন ২০১৭, ১২:১৯
ফিলিপাইনে বুধবার ইসলামপন্থী জঙ্গিদের লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় ১০ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেঞ্জানা একথা জানান।
 
জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নগরীতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এসময় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানো হলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সেনাদের উপর আঘাত করে। 
 
ম্যানিলায় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিমান হামলায় আমাদের নিজেদেরই ১০ সেনা নিহত হয়েছে।’
 
ইত্তেফাক/সেতু