চট্টগ্রামের মিরসরাইয়ে আকস্মিক বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো ৫জন গুরুতর আহত হয়। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরীপ্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওসমানপুর ইউনিয়নের বাশখালী গ্রামের মৃত আবদুল্লার পুত্র মোহাম্মদ নুরুন্নবী (৪০) ও ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মৃত মোস্তফার পুত্র মোহাম্মদ আলমগির (৩৫)। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, ওসমানপুর ইউনিয়নের মুহুরীপ্রজেক্ট এলাকার বাশখালিতে মাছধরার সময় বজ্রপাতে দুইজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অরুণ জলদাশের অবস্থা আশংকাজনক।
ইত্তেফাক/মোস্তাফিজ
