রাজধানীতে এনএসআই ডিজি পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

আপডেট : ০১ জুন ২০১৭, ১২:৫৫
 
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বনশ্রী থেকে আনোয়ার পাশা (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।
 
র‌্যাবের ডিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আনোয়ার পাশা বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোন করে এনএসআইয়ের ডিডিজ পরিচয় দেন। নির্দিষ্ট অঙ্কের টাকা চাঁদা দিলে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। 
 
এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
ইত্তেফাক/কেকে