কালীগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

আপডেট : ০১ জুন ২০১৭, ১২:৫৭
 
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খয়েরতলা বাকুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাকের বাড়ি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত লবাই মন্ডলের ছেলে।
 
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বেজপাড়ায় একটি পোল্ট্রি ফার্মে আব্দুর রাজ্জাক নৈশ প্রহরীর কাজ করতেন। ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে বাকুলিয়া নামকস্থানে যশোরগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। স্থানীয়রা ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/কেকে