কোটালীপাড়ায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০১ জুন ২০১৭, ১৫:৪৮
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
দৈনিক ইত্তেফাকের কোটালীপাড়া সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, জাহিদুল ইসলাম, সমাজ সেবক আব্দুর রশিদ গাজী বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/সাব্বির