চকরিয়ায় 'দৈনিক ইত্তেফাক' প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০১৭, ১৯:২১
 
কক্সবাজারের চকরিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল ৪টায় চকরিয়া প্রেসক্লাবের হল রুমের ইত্তেফাকের চকরিয়া সংবাদদাতা এম.এইচ. আরমান চৌধুরীর সভাপতিত্বে ও চকরিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এম মনছুর আলমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সহ-সভাপতি জহিরুল আলম সাগর, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, অর্থ সম্পাদক, এ.কে.এম বেলাল উদ্দিন, দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি এম.আলী হোসেন, দৈনিক সৈকতের চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম খোকন, চকরিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, নির্বাহী সদস্য অলি উল্লাহ্ রনি। এছাড়া বিভিন্ন সংগঠনের ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতিষ্ঠাতা দৈনিক ইত্তেফাক পত্রিকাটি আন্দোলনের ধারক ও বাহক ছিল। মানিক মিয়া ছিলেন নীতির প্রতি মানুষের অধিকার আদায়ে আপোষহীন। তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রামী জীবনের ও মুখ্য হাতিয়ার। তার কর্মময় জীবন এদেশের মানুষ সারা জীবন স্মরণ রাখবে।
 
ইত্তেফাক/জামান