নরসিংদীতে মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০১৭, ১৯:২১
 
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী নরসিংদীতে যথাযথভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
 
ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় মানিক মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক সফিকুল মোহাম্মদ মানিক, সাবেক সভাপতি সরকার আদম আলী, সাংবাদিক এমএ আউয়াল, ফারুক মিয়া, হলধর দাস, আসাদুল হক পলাশ, তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, জসিম উদ্দিন, মনজিল এ মিল্লাত, প্রীতিরঞ্জন, জয়নাল আবেদীন সাহা প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের ইমাম মাওলানা আক্তারুজ্জামান।
 
ইত্তেফাক/জামান