শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা মহানগরীর (মাদরাসা) শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ৩য় বারের মতো মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা, মধ্য পাইকপাড়া, মিরপুর, ঢাকা -এর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
তিনি ইতোপূর্বেও ২০১৬ ও ২০১৭ সালে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। -প্রেস বিজ্ঞপ্তি
