বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেশীগ্রাম ইউপির দত্তবাড়ি গ্রাম থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। প্রায় ১২ কেজি ওজনের ওই বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারনা এলাকাবাসীর।
জানা গেছে, দত্তবাড়ি গ্রামের দুই শিশু শাওন কুমার মাহাতো (১০) এবং রতন কুমার মাহাতো (১৩) বৃহস্পতিবার গ্রামের শিতলার বিল নামক একটি পুকুরে গোসল করতে যায়। ওই সময় মূর্তিটির সামান্য অংশ দেখতে পেয়ে কৌতূহল বসত মাটি খুঁড়ে বের করে তারা । বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, পাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
