মোহনগঞ্জে বোরো সংগ্রহ উদ্বোধন

আপডেট : ০১ জুন ২০১৭, ২৩:২২

নেত্রকোনার মোহনগঞ্জে বৃহস্পতিবার বোরো চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান  আ.খ.ম  শফিকুল হক, পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ,  কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম নাফিজ , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান, আওয়ামী লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, দীলিপ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।  

খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মুন্তাসির মামুন জানান, চলতি মৌসুমে ৩১ আগষ্টের  মধ্যে ১৭ চালকল মালিকদের নিকট থেকে ৩হাজার ১’শ ৯ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।

ইত্তেফাক/নূহু