মাগুরা থকে অপহৃত এক গৃহবধূকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের মূল হোতা পারভেজকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত গৃহবধূকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরায় আনা হয়েছে। গ্রেফতারকৃত পারভেজ চট্টগ্রামের সীতাকুণ্ডর মতিন মিয়ার ছেলে ।
মাগুরা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, সীতাকুণ্ডর মতিন মিয়ার ছেলে পারভেজ ও বেলায়েত হোসেনের পুত্র রাসেদ কবিরাজ মোবাইল ফোনে মাগুরা সদরের ডেফুলিয়া গ্রামের এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ২৪ মার্চ ২০১৭ মাগুরা থেকে অপহরণ করে সীতাকুণ্ড নিয়ে যায়। দুই মাস ধরে সেখানের একটি বাড়িতে আটকে রেখে পারভেজ জোর করে ওই নারীর সাথে স্বামী-স্ত্রীর মত মেলামেশা করে আসছে। একই সাথে মাগুরায় তার স্বামীর কাছে মোটা অংকের মুক্তি পনের দাবী করে আসছে। এ বিষয়ে অপহৃতের স্বামী মাগুরা সদর থানায় একটি জিডি করেন। পুলিশ ফাঁদ পেতে তার স্বামীর মাধ্যমে ৬০ হাজার টাকা চাঁদা দিতে রাজি হন। একই সাথে অন্য মেয়েকে দিয়ে রাসেদ কবিরাজের সাথে মোবাইলে প্রেমের অভিনয় করিয়ে তাকে মাগুরায় নিয়ে আসে।
গত ২৫ মে রাসেদ কবিরাজ মাগুরায় আসেন ওই মেয়েকে বিয়ের করবে বলে তাকে চট্টগ্রামে নিতে। অবশেষে ওইদিন মাগুরা শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড থেকে মাগুরা সদর থানা পুলিশ রাসেদকে হাতে নাতে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সীতাকুণ্ডতে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মূল হোতা পারভেজকে গ্রেপ্তার করের।
পুলিশ জানায়, পারভেজ রাসেদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে নারীদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের অপহরণ করে আসছে। পরে পাচার অথবা মুক্তিপণ আদায়ের আগে অপহৃত নারীদেরকে আটকে রেখে তারা স্বামী-স্ত্রীর মত মেলামেশা করতে বাধ্য করে আসছিল।
গ্রেফতারকৃতরা এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়ে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এদিকে অপহৃত গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্নর পর জবানবন্দী গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর
