বরগুনায় বজ্রপাতে দুইজনের প্রাণহানি

আপডেট : ০২ জুন ২০১৭, ১৬:৩২
জেলার আমতলী উপজেলায় বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দুই গ্রামের দুই ব্যক্তির প্রাণহানি হয়েছে। মৃতরা হলেন— নশা আকন (৫৫) ও রাসেল গাজী (২৪)। নশা আকন পশ্চিম চিলা গ্রামের মৃত হাফেজ আকনের ছেলে এবং রাসেল চালিতাবুনিয়া গ্রামের সাকু গাজীর ছেলে।
 
মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় বিলে মাছ ধরতে গিয়ে তারা আর ফিরে আসেনি। শুক্রবার সকালে স্বজনরা খোঁজাখুঁজির পর বিল থেকে তাদের লাশ উদ্ধার করে। নশা আকন পেশায় একজন কৃষক এবং রাসেল গাজী একজন ইলেকট্রিসিয়ান। বৃষ্টির সময় মাছ ধরা দু’জনেরই নেশা ছিল।
 
স্থানীয় চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম।