বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৭, ১৬:৩৪
 
পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মফিজুর রহমান (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাইয়া-শৌলা সড়কে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার সকালে পল্লী বিদ্যুতের ২২০কেভি লাইন বন্ধ করে লাইনম্যান মফিজুর রহমান সংযোগ দিতে ওঠে। ওই সময় পল্লী বিদ্যুতের কন্ট্রলরুম থেকে বন্ধ করা লাইন চালু করা হলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মফিজুরের মৃত্যু হয়।
 
দুই সন্তানের জনক মফিজুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলার চন্ডাবালী গ্রামে। বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম আজাদ জানান, বিদ্যুৎ লাইন মেরামতের সময় ওই লাইনে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান