গাজীপুর জেলা কারাগারের এক বন্দি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা গেছেন। নিহত আবুল হোসেন প্রধান (৪৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার আঞ্জাব এলাকার মৃত সামসুদ্দিন প্রধানের ছেলে।
গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান জানান, নিহত আবুল হোসেন প্রধান সামসুদ্দিন অ্যাজমা ও হৃদরোগী ছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তার বুকে ব্যথা হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। কাপাসিয়া থানায় পাওনা টাকা নিয়ে দায়ের করা একটি মামলায় সামসুদ্দিন ৩১ মে থেকে তিনি গাজীপুর জেলা কারাগারেই ছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, সামসুদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার সময়ই মারা যান।
ইত্তেফাক/জামান
