ইসলামপুরে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি

আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:১৯
 
জামালপুর জেলার ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী সরকারি কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি হয়েছে।
 
সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার ভোর রাতে এই চুরি সংগঠিত হয়। জুমার নামাজের পর জানাজানি হলে লোকজন কবরস্থান দেখতে আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
এলাকাবাসী হাছেন আলী, আব্দুল হাই, মো. আজাহার, মো. শফিকুল ইসলাম ও নূরেজা, মনিসহ অনেকে জানান নতুন কবর খোঁড়া হয় নাই। ইতি পূর্বে এমন ঘটনা কখনো ঘটে নাই।
 
কবরস্থানের চাবিওলা সাহাজ উদ্দিন বলেন, গেট বন্ধ ছিল ওয়ালের উপরের তার কাটা দেখা গেছে। গত বুধবার সর্বশেষ মৃত হাজী আব্দুল সালাম মাস্টারের কবর হয় সেটি অক্ষত আছে। ঘটনাস্থল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম, মেম্বার মজনু মণ্ডল, স্থানীয় ডাক্তার রেজাউল করিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/জামান