সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে: মায়া

আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:৪৬
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং তাদের সবধরনের সহায়তা দেয়া হবে।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আজ চট্টগ্রাম নেভি হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন। নৌবাহিনীর সদস্যরা ঘূর্ণিঝড় মোরা’য় আহত চার জেলেকে উদ্ধার করে। ঝড়ের সময় নৌবাহিনী যে কয়জন জেলেকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে তাঁরা তাদের অন্যতম।
 
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবু আশরাফুল হক উপস্থিত ছিলেন। মন্ত্রী চারজনকে চিকিত্সার জন্য দশ হাজার টাকা করে সহায়তা দান করেন।
 
মায়া বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবার ঘূর্ণিঝড়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ভেঙ্গে গেছে।

ইত্তেফাক/এএম।