দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বেইজিংকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

আপডেট : ০৩ জুন ২০১৭, ১২:০৬
দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপপুঞ্জ নিয়ে ব্যাপক আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিরোধপূর্ণ ওইসব মনুষ্য নির্মিত দ্বীপকে সামরিকীকরণ করা হলে তা কোনোভাবেই মেনে নেবেনা যুক্তরাষ্ট্র। 
IMG0
সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে তিনি আরো বলেন, ‘এই ধরণের পদক্ষেপ ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হ্রাস পায়।’ এছাড়া বিশাল সম্পদ সমৃদ্ধ ওই সমুদ্রাঞ্চলটির মালিকানা দাবি করে আসছে আশেপাশের দেশগুলোও। কিন্তু বরাবরই এর একক মালিক হিসেবে নিজেকে ঘোষণা করে আসছে চীন। 
IMG1
তবে দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বেইজিংকে হুঁশিয়ারি বার্তা দিলেও, একই সময়ে চীনের প্রতি প্রশংসাবাণীও ছুঁড়েন ম্যাটিস। প্রতিবেশী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে চীনের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু