অবশেষে পদত্যাগ করলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট বুতেফলিকা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫০

আলজেরিয়ায় ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রেসিডে্ট আব্দেল আজিজ বুতেফলিকা। তবে পুরো সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিরোধীরা। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের বিরুদ্ধে গত এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছিল। খবর রয়টার্সের

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট বুতেফলিকা। কিন্তু বিরোধীদের বিক্ষোভের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। দেশটির শক্তিশালী সেনাবাহিনীও ৮২ বছর বয়সী প্রেসিডেন্টকে পদত্যাগের আহবান জানিয়েছিল। প্রেসিডেন্ট গতকাল পদত্যাগ করলেও বিরোধীরা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। যদিও প্রেসিডেন্টের পদত্যাগের পর রাস্তায় ব্যাপক উল্লাস প্রকাশ করতে দেখা গেছে বিরোধীদের। এক বিক্ষোভকারী বলেন, এটা প্রাথমিক জয়। আমরা চাই, পুরো রাজনৈতিক পদ্ধতির সংস্কার এবং সরকারের সবাইকে পদত্যাগ করতে হবে। ছয় বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর প্রেসিডেন্ট বুতেফলিকাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে সামরিক বাহিনীর প্রধান লে. জেনারেল আহমেদ গায়েদের পদত্যাগের আহবানের পর টেলিভিশনে হাজির হয়েছিলেন বুতেফলিকা।