বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউপি চেয়ারম্যানের ছেলেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে শনিবার ভোরে বিরামপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মামলা দায়েরের পর পুলিশ তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, দাউদপুর বিওপি’র নায়েক এরশাদ আলী টহল দল নিয়ে নিয়মিত টহলকালে শুক্রবার দিবাগত গভীর রাতে দাউদপুর সীমান্তের ২৮৯/৫২ সাব পিলারের পাশে অবস্থান অবস্থান করছিলেন। এসময় ভারত থেকে এক যুবককে আসতে দেখে তাকে ধাওয়া করে ধরে ফেলেন। তার দেহ তল্লাশি করে বিজিবি ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করে।
আটক যুবক স্থানীয় ২নং কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেনের বড় ছেলে নাজমুল হোসেন ওরফে সুমন হোসেন (৩২) জানা গেছে।
ইত্তেফাক/এমআই
