ছাত্রফ্রন্টের সভায় হামলার অভিযোগ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫১

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পাঠচক্রে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ইনস্টিটিউট শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি নাসরিন আক্তার টুম্পা ও সাধারণ সম্পাদক রতন গাইন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কম্পিউটার ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে গিয়ে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্রও লাঞ্ছিত হয়েছেন। সন্তু মিত্র অভিযোগ করে বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্র ফ্রন্টের উদ্যোগে পাঠচক্রের আয়োজন করা হয়।

বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, রানা পলিটেকনিক ইনস্টিটিউটের অনিয়মিত ছাত্র। ছাত্রলীগ পরিচয়ে সে ছাত্রাবাসে অবৈধভাবে বসবাস করছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘবছর যাবত্ ছাত্রলীগের কমিটি নেই। একদল ছাত্র নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে ক্যাম্পাসে আধিপত্য ধরে রেখেছে। হামলার নেতৃত্ব দেওয়া রানা তাদেরই একজন বলে জানা গেছে।