বিজয়নগরে ২০০ পিস স্কফ সিরাপ ও সিএনজিসহ মাদক বিক্রেতা মো: অন্তর মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। সে উপজেলার চান্দুরা ইউনিয়নের হুসেনপুর গ্রামের রাস্ট্রু মিয়ার ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিক্তিতে আজ বুধবার সন্ধা ৬টার দিকে বিজয়নগর থানার এএসআই মো. নাসির উদ্দিন ফোর্স নিয়ে চান্দুরার ফুলতলির রাস্তায় বেরিকেট দিয়ে ২০০ বোতল ভারতীয় স্কফ সিরাপ ও ইভা মুন্নি নামের একটি সিএনজিসহ আয়াতাকে আটক করে থানায় নিয়ে আসেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নুমান বলেন, সে মাদক ব্যবসায়ী, দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল এখন সীমান্তে কঠোর নিরাপত্তা থাকায় সে ফেনসিডিল এর পরিবর্তে অভিনব কায়দায় স্কফ সিরাফ নিয়ে আসে, তাকে অনেক চেষ্টার পর আটক করা হয়েছে এবং মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
