কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাওনা টাকা না দেয়ায় তিন বছরের এক শিশুকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের জনৈক তারু মিয়ার পুত্র নবীবুর রহমান (৩৩) কুমিল্লার চাটখিল উপজেলার ভাত্তাগা গ্রামের নজিমুদ্দিন মজুমদারের প্রতিবেশীর বাড়িতে দীর্ঘদিন থেকে দিন মজুরির কাজ করে আসছিলেন।
কাজের সুবাদে নজিমুদ্দিনের বাড়িতে যাতায়াত করার একপর্যায়ে গত শুক্রবার তার পুত্র তাসিমকে (৩) বাজারে আনার নাম করে উধাও হয়। গতকাল শনিবার সকাল ১০টায় নবীবুর বাড়িতে ওই শিশু তাসিমকে নিয়ে আসলে এলাকাবাসীর সন্দেহ হয়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে তারা শিশুটিকে আনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় শিশু তাসিমের পিতার নিকট পাওনা ৭০ হাজার টাকা না দেয়ায় তাকে আনা হয়েছে। পরে শিশুটিকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখার হয়।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি শ্রী তাপস চন্দ্র পণ্ডিত জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন ও ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী থানায় এসে বিষয়টি আমাকে জানিয়েছে। ইউপি চেয়ারম্যান ইফসুফ জানান, পাওনা টাকা নাদেয়ায় শিশুটিকে আনা হয়েছে। এব্যাপারে ফোনে অভিভাবককে জানানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ইত্তেফাক/জামান
