আপন জুয়েলার্সের শো-রুমগুলো থেকে আটক করা প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও স্বর্ণালংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব স্বর্ণ ও স্বর্ণালংকার আগামীকাল বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।
শনিবার রাতে অধিদপ্তরটির মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন এসব স্বর্ণের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলা্স। যে কারণে আনুষ্ঠানিকভাবে সেগুলো জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইত্তেফাক/নূহু
