লক্ষ্মীপুরের রামগতিতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম ইউছুফ (২৭)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যপারে রামগতি থানার ওসি ইকবাল হোসেন বলেন, “চরলক্ষ্মী গ্রামের এক গৃহবধূর সঙ্গে ইউছুফের পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল। তার জের ধরে ওই গৃহবধূর স্বামী ছুরিকাঘাতে ইউসুফকে হত্যা করেছে।”
এ ঘটনায় ওই গৃহবধূও আহত হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ থানায় নেওয়া হয়েছে।
এলাকাবাসীর সহায়তায় রাতে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইকবাল হোসেন।
ইত্তেফাক/নূহু
