মিরপুর প্রেসক্লাবে সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৪ জুন ২০১৭, ০৩:১৭

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন শনিবার উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অধীন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শহীদুল ইসলাম।

দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা হুমায়ূন কবির হিমুর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ রবিউল ইসলাম, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবর্ণা রাণী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার নাসরীন, বাহাদুর শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করীম, মিরপুর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান, উপজেলা জাসদের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।

অনুষ্ঠানের শুরুতেই মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রবিউল ইসলাম ও জেলা পরিষদের নির্বাহী সদস্য আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দারকে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ইফতার মাহফিলে উপজেলার সকল শ্রেণী ও পেশার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ছাড়াও সাংবাদিক পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।

ইত্তেফাক/নূহু