মনপুরায় হরিণের মাংসসহ ২জন আটক

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৩:১৫
মনপুরায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত ১ টার সময় হরিণের তিন কেজি মাংসসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন রাসেল (২৫) এবং মোঃ জাফর(২৯)। এ সময় তাদের সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়।
 
আটক রাসেল জানান, শনিবার বিকাল ৫ টার সময় পাঁচজনের একটি গ্রুপ হরিণ শিকারের জন্য বদনার চরে যায়। তারা জাল বসিয়ে একটি হরিণ শিকার করে । পরে রাতে কাউয়ারটেক চৌমহনী বাজারের পূর্বপাশে তাদের বাড়ীর কাছে হরিণটি জবাই করে। ভাগবাটোয়া করে বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিলে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হালিম,শামসু ও মোঃ মাসুম হরিণের মাংসসহ পালিয়ে যায়। 
 
এবিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন খান বলেন,হরিণের মাংসসহ ২জনকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে মামলা  করা হবে। 
 
ইত্তেফাক/এমআর