চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর পূর্ব রাজা বাজারের নাজনীন স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেণির শিক্ষার্থী সামিউল ইসলাম সানির লাশ আজ রবিবার ময়না তদন্তের জন্য আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
গত ১২ই মে পান্থ পথের সমরিতা হাসপালে জর নিয়ে ভর্তি হয় সামিউল। ওই দিন রাতেই সামিউল মারা যায়। সামিউলদের বাসা ১১/বি ইন্দিরা রোডে। সামিউলের বড় ভাই বিল্লাল হোসেন সোহেল অভিযোগ করেন, চিকিৎসকরা তার কোনো চিকিৎসা ব্যবস্থা দেয় নি। এই অভিযোগে তিনি ১৫ মে শেরে বাংলা থানায় উপস্থিত হয়ে শমরিতা হাসপাতাল কর্তৃপক্ষ ও সাত চিকিৎসক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গত বৃহস্পতিবার আদালত সামিউলের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আজ সকাল ১১টায় আজিমপুর কবরস্থানে আদালতের পক্ষে ম্যাজিস্ট্রেট মাসুদ রানার উপস্থিতিতে শেরে বাংলা নগর থানা পুলিশ লাশ ইত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঢামেকের ফরেনসিক বিভাগে পাঠায়।
ইত্তেফাক/এমআই
