মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে নওগা গ্রামের খান বাড়ি নামক স্থান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেছে।রবিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার নওগা গ্রামের খান বাড়ি নামক স্থানে মাদক বিক্রয় করা হচ্ছে- গোপন সংবাদ পেয়ে থানার উপ-পরিদশক এসআই মো. হাসান আলী গাঁজাসহ তাদের গ্রেফতার করেছেন।
গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার ঘিওর গ্রামের মৃত সোবন মাষ্টারের ছেলে মো. সুলতান উদ্দিন (৪৫), জিল্লুর রহমানের ছেলে মো. কালু মিয়া (২৫) ও নওগা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. কাওছার আলী (২০)।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল রহমান জানান, দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মো. সুলতান উদ্দিনকে মুক্তিযোদ্ধার মেয়ের জামাতা বিধায় জিম্বায় ছেড়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
