ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৪:৪৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে।  রবিবার সকাল ১১ টায় উপজেলা সদরের চন্দ্রখানা হাসপাতাল পাড়া গ্রামে এ ঘটনা  ঘটে ।
 
জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মমতা বেগম(৩০) তার নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওরনা পেচিয়ে  ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
 
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকারফুয়াদ রুহানী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/এমআর