ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি বাধা

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:১২
চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রত্যাশিত ভারত পাকিস্তান ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। এর আগে রবিবার এজবাস্টনে টসে জিতে বহুল প্রত্যাশিত ম্যাচে কোহলির দলকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক সরফরাজ।
 
বৃষ্টির আগে ৯ ওভার ৫ বল শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান করেছে ভারত। রোহিত শর্মা ২৫ ও শিখর ধাওয়ান ২০ রানে অপরাজিত আছেন
 
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৩৪১ রান তাড়া করে অবিশ্বাস্য জয় এনে দেয়া ফাহিম আশরাফ মূল একাদশে জায়গা পাননি। তার জায়গায় খেলবেন শাদাব। এদিকে ভারতে মূল একাদশে ব্যাটিংয়ে তেমন পরিবর্তন নেই। তবে স্পিন বোলিংয়ের মূল ভরসা রবিচন্দ্রন অশ্বিন থাকছেন না, থাকছেন পেসার মোহাম্মদ শামি। ভারতের পাঁচ বোলার হচ্ছে বুমরাহ, ভুবনেশ্বর, উমেশ যাদব, হার্দিক পাণ্ডে ও রবীন্দ্র জাদেজা। ক্রিকইনফো।
 
 
ইত্তেফাক/সাব্বির