নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৬:৫১
 
ফরিদপুরের নগরকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে লিমন হোসেন (৮) ও সানজিদা আক্তার (৩) নামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
স্বজনেরা শিশু দুটিকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রবিবার দুপুরে পৃথক ভাবে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে নানার বেড়াতে এসে বাড়ির পাশে সুলনা খালের পাড়ে খেলা করা সময় রবিবার দুপুরে খালের পানিতে পড়ে লিমন হোসেন (৮) এর মৃত্যু হয়। লিমন রংপুর জেলার ইকবাল হোসেনের ছেলে।
 
অন্যদিকে  উপজেলার পৌর এলাকার মিরাকান্দা গুচ্ছগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে রবিবার বেলা দুপুরে বাড়ির পাশের কুমার নদের পানিতে পড়ে সানজিদা আক্তার (৩) এর মৃত্যু হয়। সানজিদা  উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শেখরকান্দি গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। উভয়কেই নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান