বগুড়া কাহালু উপজেলায় ৪২ বছরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে তরুণ চন্দ্র সরকার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ওই গৃহবধূ শনিবার দুপুরে ঘাস খাওয়ানোর জন্য ছাগল বাড়ির পাশে একটি মাঠে নিয়ে যায়। এরপর ওই দিন দুপুরে তরুণ চন্দ্র ওই নারীকে সেখান থেকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে পাশের একটি বাঁশ ঝাড়ের মধ্যে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতাহানি ঘটায়।
এসময় মহিলার চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে তরুণ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলার পক্ষ থেকে কাহালু থানায় তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুর রহিম শনিবার রাতেই তরুণকে গ্রেফতার করে এবং তাকে রবিবার দুপুরে কোর্টে চালান দেয়।
এস.আই আব্দুর রহিম আরোও জানান, ধর্ষণের ঘটনার সত্যতা পেয়েছেন এবং তরুণও ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।এদিকে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/জামান
