ফিলিপাইনে বর্তমানে ১ হাজার ২শ’ আইএস (ইসলামিক স্টেট) সদস্য সক্রিয় রয়েছে। এদের মধ্যে ৪০ জন ইন্দোনেশীয় রয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ইন্দোনেশিয়ান প্রতিরক্ষামন্ত্রী রায়ামির্জাড রায়াচুদু রবিবার এ কথা বলেন।
তিনি আইএস জঙ্গিদের দমনে এশিয়ান আঞ্চলিক শক্তির সবটুকু কাজে লাগানোর আহবান জানান। নিরাপত্তা সম্মেলনে তিনি আরো বলেন, ‘ফিলিপাইনে বর্তমানে কমপক্ষে ১২শ’ আইএস সদস্য সক্রিয় রয়েছে, তাদের মধ্যে ৪০ জন ইন্দোনেশীয় রয়েছে।’
সংলাপে এশীয় অঞ্চলে সন্ত্রাসের উচ্চমাত্রার হুমকি নিয়ে আলোচনা করা হয়। কারণ ইরাক ও সিরিয়া থেকে বিতাড়িত বহু আইএস জঙ্গি বর্তমানে এই এলাকায় অবস্থান করছে। তিন দিন ব্যাপী সম্মেলনে ফিলিপাইনের আইএস জঙ্গি হামলার বিষয় ছিলও গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম মার্টিস উপস্থিত ছিলেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
