ঢাকা-আরিচা মহাসড়কের উথলী বাসস্ট্যান্ডের অদূরে রবিবার সন্ধ্যায় গাড়ি চাপায় মৌ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত মৌ উপজেলার কাতরাশিন গ্রামের মিজানুরের কন্যা।
বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি শিশু মৌকে চাপা দিয়ে সটকে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় মৌকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক, নূহু
