নাসিরনগর উপজেলার গোর্কন ইউনিয়নের ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্কুলের মাঠসহ আশপাশে হাঁটু পানি জমে থাকায় শিক্ষার্থীদের আসা-যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠ থেকে বৃষ্টির পানি সরানোর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে স্কুলের পরিবেশও দূষিত হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হক জানান, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা দূর করা অত্যন্ত জরুরি। তবে অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। তবে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছেন বলেও তিনি জানান।
ইত্তেফাক, নূহু
