চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, অক্সিজেন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় সামনের গ্লাসে অটোরিকশা চালকের গলা ও মাথা কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
