বয়স্ক ভাতা জোটেনি শততেও

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৪:৫৬
শত বছর বয়সেও বৃদ্ধ আজগর আলী ওরফে পামোছার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। এই বয়সে একমুঠো খাবারের জন্য ভিক্ষার হাত না বাড়িয়ে সিদ্ধ ডিম বিক্রি করে খাদ্য যোগার করছেন তিনি। নিজে স্নায়ু রোগে আক্রান্ত (হাত-পা কাঁপে)। তাছাড়াও তার স্ত্রী চাম্পা খাতুন (৮৭) পক্ষাঘাতে আক্রান্ত।  যেখানে খাদ্যই জোটেনা সেখানে নিজের এবং স্ত্রীর চিকিৎসা করাবো কি দিয়ে।
 
সিরাজগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের চর মালশাপাড়া গ্রামের এই হতভাগ্য বৃদ্ধকে প্রতিদিন বিকেলে ৮-১০টা সিদ্ধ ডিম ঝুরিতে করে নিয়ে বসে থাকতে দেখা যায় শহরের ব্যস্ততম এলাকা চান্দআলীর মোড়ে। 
 
তিনি জানান, ডিম বিক্রি হলে আধাপোয়া, একপোয়া চাউল কিনে দুজনে খান। আর বিক্রি না হলে, না খেয়ে থাকতে হয় তাদের। সে আরও জানায় চলাফেরা করা কষ্ট হলেও অনেক দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কোন সাহায্য আজও পাইনি। হতভাগা এই বৃদ্ধ আরও জানান, বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতা, ভিজিএফ কার্ড বা বিশেষ বিশেষ দিনে কোন সরকারি সহযোগিতা আজও তার কপালে জোটে রি। 
 
দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন, ‘এত দুঃখের চায়া আল্লাহ তুইলা নিলে বাচতাম।’
 
ইত্তেফাক/এমআই