কাতার তার সঙ্গে সৌদি আরব, মিশরসহ ছয়টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, দোহার ওপর রাজনৈতিক ‘অভিভাবকত্ব’¡ ফলাতে দেশগুলো এই ‘অন্যায্য’ আচরণ করছে।
সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এইসব পদক্ষেপ অন্যায্য। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এইসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ সোমবার সবার আগে বাহরাইন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে। এরপর সৌদি আরবও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নর ঘোষণা দেয়। আর সৌদি আরবের পরে আরব আমিরাত, মিশর, ইয়েমেন ও লিবিয়া তাদের অনুসরণ করে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘উদ্দেশ্য পরিষ্কার। কাতারের ওপর অভিভাবকত্ব ফলাতে এইসব পদক্ষেপ নেয়া হয়েছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পদক্ষেপ নিয়ে এইসব দেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কাতারের সার্বভৌমত্ত্বকে লংঘন করেছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
