ধামরাইয়ে বজ্রপাতে তাসলিমা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সূতিপাড়া ইউনিয়নে বারপাইখা গ্রামে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার দুই সন্তানের জননী বারপাইখা গ্রামের জয়নালের স্ত্রী।
এলাকাবাসী জানান, সোমবার দুপুরে ঝড়ের সময় তাসলিমা আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
