বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সাংস্কৃতিক সংগঠন ‘রণন’এর আয়োজনে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার আয়োজন করা হয় । শোভাযাত্রা শেষে ফলদ-ভেষজ-বনজ-সৌন্দর্যবর্ধক কয়েকশ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ এর সভাপতি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ. সহকারী অধ্যাপক উমর ফারুক, শাহীনুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসামদুজ্জামান মণ্ডল, রণন এর সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীসহ বিভিন্ন বিভাগেনর শিক্ষার্থীরা।
ইত্তেফাক/ইউবি
